শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

এবারের বিশ্ব ইজতেমা হবে চার দিন, ১৫ফেব্রুয়ারী শুরু

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 10:52 pm

এবারের বিশ্ব ইজতেমা হবে চার দিন, ১৫ফেব্রুয়ারী শুরু

এবারের বিশ্ব ইজতেমা এক দিন বাড়িয়ে চার দিন করা হয়েছে। শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রীর দপ্তরে তাবলিগ জামাতের দু’পক্ষের সঙ্গে বৈঠক এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে দিল্লির মাওলানা সা’দ পক্ষের সৈয়দ ওয়াসিফ ইসলাম এবং তার বিরোধীপক্ষের মাওলানা জুবায়ের উপস্থিত ছিলেন।

পরে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

তিনি জানান, আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট চার দিন টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এবার এক পর্বেই হবে ইজতেমা।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘তাবলিগ জামাতের দু’পক্ষের সঙ্গে গত বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল, ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আজ উভয়পক্ষের মতামতের ভিত্তিতে তিন দিনের পরিবর্তে চার দিন ইজতেমা করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রথম দু’দিন মাওলানা জুবায়ের ইজতেমা পরিচালনা করবেন। আর শেষের দু’দিন পরিচালনায় থাকবেন সৈয়দ ওয়াসিফ ইসলাম।’ সূত্র: পরিবর্তন ডটকম

Facebook Comments Box

Posted ১০:৫২ পিএম | মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |