ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 10:32 pm
থাইল্যান্ডের এক সেনা সদস্যের গুলিতে অন্তত ১৭জন নিহতের খবর পাওয়া গেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় নাখো রাচাসিমা এলাকায় এ ঘটনা ঘটে।
ইতিমধ্যে সামাজিক যোগযোগ মাধ্যমে এ হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
বিবিসি জানায়, সেনাবাহিনীর সেকেন্ড কমান্ডার লে. জেনারেল থানাইয়া ক্রিয়াটিসান নামের সেনা সদস্য সামরিক ঘাঁটি থেকে বাহিনীর যান চুরি করে ও একটি রাইফেল নিয়ে কোরাত শপিং মলের টার্মিনাল ২১ নম্বরে জনতার উপর হামলা চালায়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবিসিকে জানায়, জাকারপানত তোমা হামলার আগে এক কর্মকর্তাকে আক্রমণ করে। এরপর সে একটি সেনা ক্যাম্প, বৌদ্ধ মন্দির এবং শপিং মলে গুলি চালায়।
এ পর্যন্ত ১৭জন নিহতের খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
Posted ১০:২৭ পিএম | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya