শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

এক কমেডিয়ান হচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট!

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ০২ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 10:01 pm

এক কমেডিয়ান হচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট!

ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় ভোট দিচ্ছে জনগণ। সবাইকে অবাক করে দিয়ে প্রথম দফার দৌড়ে এগিয়ে ভোলোদিমির জেলেনস্কি। তিনি টিভি সিরিজের জনপ্রিয় কৌতুক অভিনেতা। তার রাজনৈতিক অভিজ্ঞতাও অন্যদের চেয়ে কম।

দেশটিতে বর্তমান প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো জেলেনস্কির প্রধান প্রতিদ্বন্দ্বী। তবে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদন বলছে, বর্তমান প্রেসিডেন্টের চেয়ে ১৫ শতাংশ পয়েন্টে এগিয়ে কমেডিয়ান জেলেনস্কি। ফলাফল বলছে, জেলেনস্কি ত্রিশ বছরের কম বয়সী তরুণদের ৪০ শতাংশের সমর্থন পেয়েছেন।
রাজনীতিতে অনভিজ্ঞ হলেও ৪১ বছর বয়সী জেলেনস্কি শুরু থেকেই বাকি ৩৮ জন প্রার্থীর চেয়ে এগিয়ে ছিলেন জনমত জরিপে। অবশ্য গত জানুয়ারি পর্যন্ত আরেক প্রেসিডেন্ট প্রার্থী ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কো এগিয়ে ছিলেন। সম্প্রতি তাকে পেছনে ফেলে উপরে উঠে এসেছেন জেলেনস্কি।

তবে বরাবরের মতো জেলেনস্কি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো ও সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কোর চেয়ে এগিয়ে আছেন। তিন নেতাই ইউরোপীয় ইউনিয়নপন্থী। রাশিয়াপন্থী কোনো প্রার্থী এবার ভোটে সুবিধা করতে পারেননি।

রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোকে এই নির্বাচনে বয়কট করা হয়েছে। যদি রোববারের ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পায় তবে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীকে নিয়ে আগামী ২১ এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে।

ইউক্রেনের আধা রাষ্ট্রপতিশাসিত প্রতিনিধিত্বমূলক বহুদলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কাঠামোয় পরিচালিত সরকার ব্যবস্থা। নির্বাহী ক্ষমতা মন্ত্রিসভার হাতে ন্যস্ত। আইন প্রণয়ন ক্ষমতা আইনসভার হাতে ন্যস্ত।

ইউক্রেনের প্রেসিডেন্ট পাঁচ বছর মেয়াদের জন্য জনগণের ভোটে নির্বাচিত হন। পেত্রো পোরোশেঙ্কো ২০১৪ সাল থেকে দেশটির প্রেসিডেন্ট। তিনি কট্টর জাতীয়তাবাদী হিসেবে পরিচিত।

Facebook Comments Box

Posted ১০:০১ পিএম | মঙ্গলবার, ০২ এপ্রিল ২০১৯

The Daily Sarod |