ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ২১ মে ২০২২
সর্বশেষ আপডেট : 10:41 pm
একদিনের ব্যবহার তেল দিয়ে দুদিন খাওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। শনিবার (২১ মে) শরীয়তপুর জেলা পুলিশ লাইনস মিলনায়তনে এক মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এই পরামর্শ দেন।
উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের ভূমিকা নিয়ে সভার আয়োজন করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, একদিনের তেল দিয়ে দুদিন খাবেন। কারণ সারা বিশ্বে করোনা মহামারি ও বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য দেশে অনেক আমদানি চেইন বাধাগ্রস্ত হচ্ছে। ভোজ্যতেলের সংকট থাকবে না বলে উল্লেখ করে তিনি তার বক্তব্যে আরও বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে আমাদের সয়াবিন তেল আমদানির চুক্তি হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে তেলের দাম কমে আসবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ।
শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. আক্তার হোসেন, র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুলাহ আল মামুন, ঢাকা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) হেলাল মাহমুদ শরীফ, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ডিআইজি আসাদুজ্জামান, শরীয়তপুরের পুলিশ এসএম আশরাফুজ্জামান, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি খোকা শিকদার, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদার, বীর মুক্তিযোদ্ধা আবদুস ছামাদ তালুকদার, সাংবাদিক কেএম রায়হান কবীর, এমবি কাজী নাছির, শহীদুল ইসলাম পাইলট প্রমুখ।
সূত্র: যুগান্তর অনলাইন
Posted ১০:৪১ পিএম | শনিবার, ২১ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya