স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 4:01 pm
চিকিৎসক ফাইজুর রহমান ফয়েজ৷ ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার। সরকারি চিকিৎসক হলেও তিনি নিজ গুনে মানবিক কাজ করে যাচ্ছে প্রায় এক যুগ ধরে। বেসরকারি হাসপাতালে হতদরিদ্র রোগীদের সেবা দিয়ে যাচ্ছে বিনামূল্যে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের চরচারতলা গ্রামের কৃতি সন্তান চিকিৎসক ফাইজুর রহমান ফয়েজ। তিনি মৃত আতাউর রহমানের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি বড়। ২০০৮ সালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন ফায়েজ। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে ২০০৮ সালের আগস্টে যোগ দান। পরে এডহকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের চম্পকনগর স্বাস্থ্য কেন্দ্রে যোগ দান করেন। ২০১৪ সালে বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উর্ত্তীণ হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে যোগাযোগ করেন।
ব্যক্তি জীবনে চিকিৎসক ফাইজুর রহমান ফয়েজ দুই ছেলে সন্তানের জনক।
মানবসেবা দেওয়ার লক্ষ্যে চিকিৎসক পেশাকে বেঁছে নিয়েছিলেন ফাইজুর রহমান ফায়েজ। দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের লক্ষ্যে এই পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহর ও আশুগঞ্জের বিভিন্ন এলাকায় তিনি ব্যক্তিগত উদ্যোগে অন্তত ১৫টি মেডিকেল ক্যাম্পে বিপুল সংখ্যক মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন। সর্বশেষ গত ১৬ ডিসেম্বর আশুগঞ্জের চরচারতলা এলাকায় প্রায় ৫ শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।
শুধু তা ই নয়, মহামারী করোনা ভাইরাসের প্রভাবে অসহায় হয়ে পড়া হতদ্ররিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি৷ ফাইজুর রহমান ফায়েজ ব্যক্তিগত উদ্যোগে আশুগঞ্জে ৩ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেন।
এছাড়াও প্রায় এক হাজার মানুষের মাঝে ফেসিয়াল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও পিপিই বিনামূল্যে প্রদান করেছেন।
সংগঠক হিসেবেও পিছিয়ে নেই ডা. ফাইজুর রহমান ফয়েজ। বাংলাদেশ ৩৩তম বিসিএস এসোসিয়েশনের সহ-সভাপতি পদে আছেন তিনি। এছাড়াও তিনি চিকিৎসকদের সর্বোচ্চ সংগঠন বিএমএ’র সেন্ট্রাল কাউন্সিলর ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন। নিজ উপজেলা আশুগঞ্জে রোটারি ক্লাব অব আশুগঞ্জের সাধারণ সম্পাদক ও তিতাস ক্লাব অব আশুগঞ্জের আহবায়ক পদে রয়েছেন তিনি। সম্প্রতি ডা. ফাইজুর রহমান ফয়েজকে আশুগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে চিকিৎসক ফাইজুর রহমান ফায়েজ বলেন, আমার পিতা ও পরিবারের সদস্যরা মানব সেবা দিতেই চিকিৎসক পেশায় পড়িয়েছেন। মানবসেবাই আমার প্রদান লক্ষ্য। আল্লাহতালা যতদিন চাইবেন, সেবামূলক কাজ চালিয়ে যেতে চাই। আপনাদেরও এই কাজে আমাকে সহায়তা করতে হবে। সমাজের প্রতিটি ক্ষেত্রের সমর্থবানদের উচিৎ মানবসেবামূলক কাজে এগিয়ে আসা।
Posted ১:৫১ এএম | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya