শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

উমর আকমল তিন বছরের নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৭ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 8:45 pm

উমর আকমল তিন বছরের নিষিদ্ধ

ব্যাটসম্যান উমর আকমলকে তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার এক বিবৃতিতে এমন কথা জানিয়েছে বোর্ড।

ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে গোপন করার দায়ে এই শাস্তি পাচ্ছেন উমর আকমল। গত ২০ ফেব্রুয়ারি তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেয় পিসিবি। আকমল তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নেন। এবার আনুষ্ঠানিকভাবে শাস্তির ঘোষণা আসলো।

আগামী মে মাসে ৩০ বছরে পা দিচ্ছেন আকমল। পাকিস্তানের অন্যতম প্রতিভাবান এই ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্যারিয়ারটা তাই শেষই হয়ে গেল সম্ভবত। দেশের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে আর ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

টেস্টে আকমলের ব্যাটিং গড় ৩৫.৮, ওয়ানডেতে ৩৪.৩ আর টি-টোয়েন্টিতে ২৬। ক্যারিয়ারজুড়ে বিতর্কিত নানা কাণ্ডে জড়িত থাকলেও প্রতিভার কারণে বারবারই জাতীয় দলে জায়গা ফিরে পেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

সর্বশেষ তাকে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে। কিন্তু এত অপরাধের পর মাফ পেয়েও শুধরাননি আকমল। জাতীয় দলের ক্যাম্পেই ট্রেইনারের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এর কয়েক দিন পরই প্রকাশ পায় তার ফিক্সিং সংক্রান্ত অভিযোগ। প্রস্তাব পেয়েও গোপন করে যাওয়ার বিষয়টি তিনি স্বীকার করেন, অভিযোগও সব মেনে নেন। তারপরও শাস্তিটা বেশ বড়ই হলো উমর আকমলের।

Facebook Comments Box

Posted ৮:৪৫ পিএম | সোমবার, ২৭ এপ্রিল ২০২০

The Daily Sarod |