স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট : 8:53 pm
দেশব্যাপী বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপে আগামী ৮ মে অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে নিজের অবস্থান স্পষ্ট করেছেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ এস একে একরামুজ্জামান। তিনি এই বিষয়ে এক বিবৃতি দিয়েছেন।
তা হুবহু তুলে ধরা হলো:
নাসিরনগর উপজেলাবাসী, আপনাদেরকে সালাম ও আদাব জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে, আগামী ৮ মে, ২০২৪ইং বুধবার নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা আরও অবগত আছেন যে, উক্ত নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা বিগত সংসদ নির্বাচন এর মতো আসন্না উপজেলা পরিষদ নির্বাচনেও একটি অবাধ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিভিন্ন প্রার্থী অংশ গ্রহণ করছেন। আপনাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য হিসাবে আপনাদেরকে কথা দিচ্ছি আমি ব্যক্তিগত ভাবে কোন প্রার্থীর পক্ষ অবলম্বন করছি না। আমি চাইব আপনারা এই নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রকার হানা-হানি কিংবা সংঘাতে লিপ্ত হবে না। একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আপনাদের মুল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। সম্মানীত প্রার্থীদের কাছেও আমার উদাত্ত আহবান থাকবে, আপনারা আপনাদের নির্বাচনী প্রচারনায় কোন প্রকার উস্কানী মুলক বক্তব্যে এবং অশালীন আচরণ থেকে বিরত থাকবেন। জনগনের ভোটে যারাই নির্বাচিত হবেন আমি আপনাদেরকে সাথে নিয়ে আগামী ০৫ (পাচঁ) বৎসর নাসিরনগর উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালিত করব। উপজেলা প্রশাসন,আইন শৃংখলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আমার আহবান থাকবে, আপনারা নিরপেক্ষতা বজায় রেখে নাসিরনগর উপজেলা বাসীকে একটি প্রশংসনীয় নির্বাচন উপহার দেয়ার ব্যবস্থা করবেন। পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম এবং আদাব জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
Posted ৮:৫৩ পিএম | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya