শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ঈদের ১০দিন সিএনজি পাম্প ২৪ ঘন্টা খোলা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২২ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 8:48 pm

ঈদের ১০দিন সিএনজি পাম্প ২৪ ঘন্টা খোলা

ঈদুল আযহার আগে ও পরে ১০ দিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘন্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি সোমবার সচিবালয়ে সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক বিষয়ে আলাপকালে  একথা বলেন।

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ট্রাক, লরি এবং যেগুলো ভারী যানবাহন ঈদের আগে তিনদিন ও ঈদের পরে তিনদিন বন্ধ থাকবে। তবে গার্মেন্টস সামগ্রী এবং জ্বালানী সামগ্রী বহনের ক্ষেত্রে সুযোগ থাকবে।

এবারেও ঈদুল ফিতরের মতো  বিজিএমইকে আমরা বিআরটিসির যতটা সম্ভব বাস দিব। তবে তারা যেন গার্মেন্টস ধাপে ধাপে ছুটি দেয়। এ বিষয়ে তাদের যে দায়িত্ব সে বিষয়ে যথাযথভাবে পালন করে আমরা তাদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি।

ঈদুল আযহার প্রস্তুতি বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সম্ভবত ঈদুল আযহা আগস্টের ১২ থেকে ১৪ তারিখের মধ্যে হতে পারে। প্রস্তুতির বিষয়ে বলতে চাই, দেশের মহাসড়কের অবস্থা ভাল। সড়কের কারণে যানজটের সৃষ্টি হবে না।

মন্ত্রী বলেন, তবে দেশের বন্যাকবলিত এলাকার সড়কগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে। সেগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা হচ্ছে। তবে মহাসড়ক যেগুলো আছে সেগুলোতে কোথাও কোনো সমস্যা সৃষ্টি হওয়ার কারণ নেই।

Facebook Comments Box

Posted ৫:৪৪ পিএম | সোমবার, ২২ জুলাই ২০১৯

The Daily Sarod |