স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 2:01 pm
জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া ৪০জন প্রার্থীদের মধ্যে প্রথম দিনে ৬জন নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। সোমবার সংক্ষুব্ধদের আপিল গ্রহণ করে কমিশন। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এসব আপিল গ্রহণ করা হয়। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পেতে ৫ ডিসেম্বর পর্যন্ত কমিশনে আপিলের সুযোগ পাবেন। ৬,৭ ও ৮ ডিসেম্বর আপিল শুনানি করে নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।
এক শতাংশ ভোটার না থাকায়, ত্রুটিপূর্ণ মনোনয়ন, লাভজনক পদে থাকার জন্য, হলফনামায় স্বাক্ষর না থাকায়, আয়কর রিটার্ন দাখিল না করায়, ঋণ খেলাপির অভিযোগ, দণ্ডপ্রাপ্ত এবং অন্যান্য কারণেও এদের মনোনয়নয়ন বাতিল করা হয়েছিল।
ব্রাহ্মণবাড়িয়ায় মনোনয়ন বাতিল হওয়ায় যারা প্রথম দিনে নির্বাচন কমিশনে আপিল করেছেন,
তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের বিএনপির মনোনয়ন পাওয়া আবু আসিফ আহমেদ। উপজেলা চেয়ারম্যান থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র গ্রহণের কোন কাগজ দেখাতে না পারায় আবু আসিফের মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জাতীয়পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল হেলাল আপিল করেছেন। পৌর হোল্ডিং টেক্স না দেওয়ার অভিযোগে তার মনোনয়ন পত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের স্বতন্ত্রপ্রার্থী মো. বশির উল্লাহ জুরুর মনোনয়ন পত্র বাতিল করা হয় ১ শতাংশ ভোটারের সাক্ষরে তিনি মৃত ব্যক্তির সাক্ষর দিয়ে দাখিল করার অভিযোগে। জুরুও আপিল করেছেন নির্বাচন কমিশনে। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রাথী হিসেবে মনোনয়ন দাথিল করেন সৈয়দ আনোয়ার আহম্মদ লিটন। তার মনোনয়ন বাতিল করা হয় ট্যাক্স রিটার্ন আরেকজনের দাখিল করায়, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের জাতীয়পার্টির প্রার্থী কাজী মো. মামুনুর রশিদের মনোনয়ন বাতিল করা হয় মামলার তথ্য গোপন করার অভিযোগে। কাজী মো. মামুনুর রশিদ নির্বাচন কমিশনে প্রার্থীতার ফিরে পেতে আপিল করেছেন ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জাতীয়পার্টির মনোনয়ন পেয়ে মনোনয়ন দাখিল করেছিলেন জেসমিন নূর বেবী। তার মনোনয়ন বাতিল করা হয় হলফনামা ত্রæটিপূর্ণ থাকায়। তিনিও নির্বাচন কমিশনে আপিল করেছেন।
এছাড়া মঙ্গলবার ও বুধবার আপিলের সুযোগ থাকায় অনেক প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানা গেছে।
Posted ১:৫৫ পিএম | মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮
dainiksarod | Pijush Kanti Acharya