শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

ইসলামী ব্যাংক থেকে এস. আলমের সহযোগীদের অপসারণের দাবিতে গ্রাহকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২৪ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 5:32 pm

ইসলামী ব্যাংক থেকে এস. আলমের সহযোগীদের অপসারণের দাবিতে গ্রাহকদের মানববন্ধন

বাধ্যতামূলক ছুটিতে পাঠানো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খানকে স্বপদে বহাল এবং ব্যাংক লুটেরা এস. আলমের সহযোগীদের অপসারণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন গ্রাহকরা। আজ রোববার (২৪ মে) সকালে জেলা শহরের মসজিদ রোডস্থ ইসলামী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার সামনে সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

ইসলামী ব্যাংকের গ্রাহক মো. মনিরুজ্জানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- ব্যাংকের গ্রাহক মো. শহীদুল্লাহ, মোনায়েম মুন্না, মো. খাইরুল ইসলাম খোকন, সাবেক ব্যাংকার আবু জাহের, খলিলুর রহমান, সালমা বেগম, ফাতেমা আক্তার, জুঁই আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ষড়যন্ত্র করে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ব্যাংকটিকে ধ্বংসের লক্ষ্যে আবারও এস. আলমের হাতর তুলে দেয়ার ষড়যন্ত্র চলছে। যা কোনোভাবেই গ্রাহকরা মেনে নেবে না। গ্রাহকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ব্যাংকটির ক্ষমতালোভী অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন জসিমসহ এস. আলমের সকল দোসরদের অবিলম্বে অপসারণ করতে হবে। এছাড়াও ব্যাংকের বর্তমান চেয়ারম্যান জুবাইদুর রহমানের পদত্যাগ দাবি করেন বক্তারা। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

Facebook Comments Box

Posted ৫:৩২ পিএম | রবিবার, ২৪ মে ২০২৬

The Daily Sarod |