অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট : 8:44 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের কাউতলীতে একটি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকী। ইসলামি যুব আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামি আন্দোলন এর সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, ইসলামি যুব আন্দোলন ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ, দীনি সংগঠন ছদর সৈয়দ আনোয়ার হোসেনসহ আরো অনেকে।
Posted ৮:৪৪ পিএম | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya