https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 11:21 am

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম

শর্তসাপেক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্পত হওয়ার খবরে ইতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। এরই মধ্যে তেলের দাম কমার পাশাপাশি শেয়ারবাজারে উত্থান দেখা গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির খবরে মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪.৫৯ ডলারে নেমে এসেছে। একইভাবে ব্রেন্ট ক্রুডের দামও প্রায় ১৫ শতাংশ কমে ৯২.৩৫ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে এশিয়ার শেয়ারবাজারেও বড় উত্থান দেখা গেছে। নিক্কেই সূচক প্রায় ৫ শতাংশ বেড়েছে। তবে বিশ্লেষকদের মতে, তেলের দাম কমলেও তা এখনো ফেব্রুয়ারির শেষ দিকের তুলনায় অনেক বেশি অবস্থানে রয়েছে।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক অ্যালেক্স হোলমস বলেন, বাজারে স্বস্তি ফিরলেও যুদ্ধবিরতি কতটা টেকসই হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে কিনা—তা বোঝার জন্য ইসরায়েল, ইরান এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের পদক্ষেপগুলো নজরে রাখা খুব গুরুত্বপূর্ণ। আলোচনায় বড় ধরনের ব্যবধান রয়েছে, তাই বাজার এখনো ‘অপেক্ষা করে দেখার’ অবস্থায় রয়েছে।

Facebook Comments Box

Posted ১১:২১ এএম | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

dainiksarod |