অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ আপডেট : 10:36 am
আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছেন। তবে এটি কোনো দীর্ঘস্থায়ী চুক্তি নয়। আপাতত আগামী ৬০ দিনের জন্য এই চুক্তি হয়েছ। এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে নৈশভোজ শেষ করে বেরিয়ে চুক্তিতে সই করার কথা জানান ট্রাম্প। অন্যদিকে ইরানে প্রেসিডেন্টের মুখপাত্র চুক্তি সই হওয়ার কথা স্বীকার করেছেন। এই চুক্তিতে অন্যতম মধ্যস্থতাকারী ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি জানিয়েছেন, সই হওয়ার সঙ্গে সঙ্গে চুক্তি কার্যকর করা হয়েছে।
সূত্র: ডয়চে ভেলে
Posted ১০:৩৬ এএম | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya