শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ইরানকে ৬-০ গোলে উড়িয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ইংল্যান্ডের

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২১ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:49 pm

ইরানকে ৬-০ গোলে উড়িয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ইংল্যান্ডের

কাতার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইরানকে ৬-২ গোলে হারিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করলো ইংল্যান্ড। সোমবার (২১ নভেম্বর) লিফা ইন্টারন্যশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ‘বি’ গ্রুপের ম্যাচে মাঠে নামে ইংল্যান্ড ও ইরান।

খেলার ১৮ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। পরিবর্তে মাঠে নামেন বদলি গোলরক্ষক। খেলার ৩১ মিনিটে কর্নার পায় ইংল্যান্ড। কর্নার থেকে বাড়ানো বলে হেড করেন ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইর। তবে ক্রস বারে বল লেগে ফিরে আসে। ফলে গোল থেকে বঞ্চিত হয় ইংল্যান্ড।

এর ৪ মিনিট পর প্রথম গোলের দেখা পায় ইংল্যান্ড। বাম প্রান্ত থেকে বাড়ানো বলে হেড করে ইরানের জালে বল জড়ান জুড বেলিংহাম। গোলের দেখা পেয়ে আরও আক্রমণাত্মক হয়ে উঠে ইংল্যান্ড।

ম্যাচের ৪৩ মিনিটে ২য় গোলের দেখা পায় ইংল্যান্ড। ডি বক্সে পাওয়া বলে ভলি করে বল ইরানের জালে জড়ান বিশ্বকাপের অভিষেক ম্যাচ খেলতে নামা বুকায়ো সাকা।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে ইংল্যান্ডকে ৩ গোল এনে দেন রহিম স্টারলিং। শেষ পর্যন্ত ৩ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রিটিশরা।

বিরতির পর ইরানের ওপর আরও চড়াও হয়ে খেলতে থাকে ইংল্যান্ড। ইরানের ওপর একের পর এক আক্রমণ চালাতে থাকে ইংল্যান্ড। ম্যাচের ৬২ মিনিটে অসাধারণ এক গোল করে ইংল্যান্ডের লিড বাড়িয়ে দেন বুকায়ো সাকা। ম্যাচে এটি তার দ্বিতীয় গোল।শ্রোতের বিপরীতে চার নম্বর গোলের পর ম্যাচের ৬৫ মিনিটে গোল করে ইরান। ডান প্রান্ত ধরে সাজানো আক্রমণে গোল করে ইরানের ব্যবধান কমান মেহেদী তারেমি। ম্যাচের ফেরার চেষ্টা করে ইরান।

কিন্তু ম্যাচের ৭১ মিনিটে ফের গোলের দেখা পায় ইংল্যান্ড। এবার গোল করেন বদলি নামা রাশফোর্ড। একক প্রচেষ্টায় ডি বক্সে ঢুকে প্লেসিং শটে গোল করেন তিনি।

এই গোলে ম্যাচ থেকে ছিটকে যায় ইরান। চার গোলের লিড নিয়ে খেলতে থাকে ইংল্যান্ড। ইরানের ডি বক্সে বেশ কয়েকটি আক্রমণ চালায় ইংল্যান্ড। ম্যাচের শেষ দিকে ৯০ মিনিটে আবারও গোলের দেখা পায় ইংল্যান্ড।

কাউন্টার অ্যাটাক থেকে থেকে গোল করেন গ্রিলিশ। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় ইরান।পেনাল্টি থেকে গোল করে হারের ব্যবধান কমান মেহেদী তারেমি। এরপর খেলা শেষের বাশি বাজান রেফারি। সেইসঙ্গে ৬-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

Facebook Comments Box

Posted ৯:৪৯ পিএম | সোমবার, ২১ নভেম্বর ২০২২

The Daily Sarod |