https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

ইন্দোনেশিয়ায় সুনামির নিহতের সংখ্যা বেড়ে ১৬৮জন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 5:06 pm

ইন্দোনেশিয়ায় সুনামির নিহতের সংখ্যা বেড়ে ১৬৮জন

ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালীতে সুনামির আঘাতে এখন পর্যন্ত ১৬৮ জন নিহত ও ৭৪৫ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর বলছে শনিবারের সুনামিতে শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

দপ্তরটি আরও জানায়, সানাক ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরির থেকে অগ্নুৎপাত শুরু হওয়ার পর সাগরের নিচে ভুমিধসের কারনে এই সুনামি ঘটে থাকতে পারে।

জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝখানের এই দ্বিপটি ভারত সাগরের সঙ্গে জাভা সমুদ্রকে সংযুক্ত করেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা আরেকটি সুনামির আশঙ্কায় মানুষকে উপকুল থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছে।

শনিবারের স্থানীয় সময় ২১:৩০-এর দিকে আঘাত হানা সুনামির কারনে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান কর্মকর্তারা।

বিবিসির রেবেকা হেনশকে ইন্দোনেশিয়া থেকে জানান, শুধু লাম্পাং প্রদেশেই শত শত মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সুনামিতে শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে হাজার হাজার লোক খোলা আকাশের নিচে অবস্থান করছে।

গত সেপ্টেম্বরে দেশটিতে ভয়াবহ এক ভূমিকম্পে প্রাণ হারায় দুই হাজারেরও বেশি মানুষ।

এ ছাড়া ১৮৮৩ সালে ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্নুৎপাতের কারণে উত্তপ্ত লাভায় পুড়ে ছাই হয়ে মারা যায় কয়েক হাজার বাসিন্দা। ওই সময় এর ফলে সৃষ্ট সুনামিতে ১৩৫ ফুট উঁচু ঢেউয়ে কমপক্ষে ৩০ হাজার মানুষকে ভাসিয়ে নিয়ে যায় সমুদ্রে।

সূত্রঃ পরিবর্তন ডটকম


 

Facebook Comments Box

Posted ৫:০০ পিএম | রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮

dainiksarod |