শিরোনাম
লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে বৃহস্পতিবার থেকে বার্ষিকী উৎসব শুরু ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি নাজমুল হাসান সোনালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের প্রায় ৮ লাখ টাকা চুরি আখাউড়ায় উজানের ঢলের পানিতে তলিয়ে গেছে ২৫০ হেক্টর ফসলি জমি দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা

ইনজুরিতে এমবাপ্পে, বিশ্বকাপ নিয়ে শঙ্কা

খেলাধুলা ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 8:22 pm

ইনজুরিতে এমবাপ্পে, বিশ্বকাপ নিয়ে শঙ্কা

লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষ দিকে ইনজুরিতে পড়েন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। দুর্বল বেতিসের সঙ্গে ড্রয়ের পর এমনিতেই হতাশায় থাকা রিয়াল মাদ্রিদের জন্য এটি একটি বড় ধাক্কা। আশঙ্কা করা হচ্ছে, চলতি মৌসুমে আর মাঠে নামতে নাও পারেন দলের এ প্রধান স্ট্রাইকার।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন এমবাপ্পে। এতে মৌসুমের বাকি অংশে ২৭ বছর বয়সী এ ফরোয়ার্ডকে আর নাও দেখা যেতে পারে।
সোমবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ উল্লেখ করেছে, ‘আজ কিলিয়ান এমবাপ্পের ওপর রিয়াল মাদ্রিদের মেডিক্যাল সার্ভিসের করা পরীক্ষায় তার পায়ের সেমিটেন্ডিনোসাস পেশিতে ইনজুরি ধরা পড়েছে। তার সেরে ওঠার ওপর নজর রাখা হচ্ছে।’
ঠিক কবে নাগাত এমবাপ্পে ফিরতে পারেন, রিয়াল মাদ্রিদের বিবৃতিতে সেটা উল্লেখ করা না হলেও স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোও শঙ্কা প্রকাশ করেছে, চলতি মৌসুমে হয়তো আর দেখা যাবে না এমবাপ্পেকে।
তবে সব ঠিকঠাক থাকলে, বিশ্বকাপের আগেই সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার।

Facebook Comments Box

Posted ৮:২২ পিএম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

The Daily Sarod |