শিরোনাম
সরাইলে সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ এমটিও নেবে আরএফএল গ্রুপ, আবেদন অনলাইনে ইউরোপজুড়ে তাপপ্রবাহ, মৃত হাজারেরও বেশি এ বছরই দেশে ফেরার অঙ্গীকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে দুই শ্রমিক নিহত সরাইলে সুদের টাকা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৩০ অবশেষে ছাগলকে মোটাতাজা দেখাতে জোরপূর্বক পানি খাওয়ানো চাঁন বাদশা আটক নিউইয়র্কে ব্রাহ্মণবাড়িয়া সমিতির প্রস্তুতি সভা পৌরসভার সাড়া না পেয়ে নিজ অর্থায়নে ড্রেন পরিষ্কার করছেন স্থানীয়রা পাইপ দিয়ে পানি খাইয়ে ছাগল মোটাতাজা, গা ঢাকা দিয়েছেন ছাগলের মালিক

ইউরোপজুড়ে তাপপ্রবাহ, মৃত হাজারেরও বেশি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২৯ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 5:49 pm

ইউরোপজুড়ে তাপপ্রবাহ, মৃত হাজারেরও বেশি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, গত ২১ জুন থেকে এখনও পর্যন্ত ইউরোপে গরমে মৃত্যু হয়েছে অন্তত এক হাজার তিনশ মানুষের। জার্মানিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। পোল্যান্ড এবং চেক রিপাবলিকেও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। চেক রিপাবলিকের রাজধানী থেকে ৫০ কিলোমিটার দূরে ডকসানিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক নয় ডিগ্রি ছুঁয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
ডাব্লিউএইচও-র রিপোর্টে বলা হয়েছে, এই মুহূর্তে বিশ্বের ১৫ কোটি মানুষ প্রবল তাপপ্রবাহের শিকার। রিপোর্টে বলা হয়েছে, ইউরোপ এখন বিশ্বের সবচেয়ে দ্রুত গরম হতে থাকা মহাদেশগুলির মধ্যে অন্যতম। ডাব্লিউএইচও জানিয়েছে, এই প্রবল তাপপ্রবাহের ফলে কী কী রোগের প্রাদুর্ভাব হচ্ছে, তা নিয়ে একটি রিপোর্টও তারা পেশ করবে।

সূত্র: ডয়চে ভেলে

Facebook Comments Box

Posted ৫:৪৯ পিএম | সোমবার, ২৯ জুন ২০২৬

dainiksarod |