শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে গুজব

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:04 pm

ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে গুজব

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে বলে যে প্রচারণা চালানো হচ্ছে তাকে ‘গুজব’ বলেছে সরকার।

শনিবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের যোগ্যতা এইচএসসি এবং মেম্বার পদের যোগ্যতা এসএসসি নির্ধারণ করে সরকার আইন পাস করেছে বলে ফেসবুকে প্রচারণা চালানো হচ্ছে।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদের যোগ্যতার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে তথ্য বিবরণীতে।

Facebook Comments Box

Posted ৯:০৪ পিএম | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯

The Daily Sarod |