৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ইউনূসকে : হাইকোর্টের রায়

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 6:44 pm

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ইউনূসকে : হাইকোর্টের রায়
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবিকৃত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করার রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর ৪ অক্টোবর ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা দেওয়ার রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন হাইকোর্ট।
আদালতে ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।
Facebook Comments Box

Posted ৬:৪৩ পিএম | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |