শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ইউটিউবে ভিডিও ধীরগতি হলে করণীয়

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০২ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:26 pm

ইউটিউবে ভিডিও ধীরগতি হলে করণীয়

অন্যান্য মাধ্যমের চেয়ে ইউটিউবে ভিডিও দেখা বেশি জনপ্রিয় হলেও মাঝে মাঝে অনেকেই ঝামেলায় পড়েন। কখনো গতি যায়, কখনো ‘এরর’ দেখায়। কয়েকটি কৌশল শিখে নিলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

সবকিছুর আগে আপনাকে নিশ্চিত হতে হবে ইউটিউবের লেটেস্ট ভার্সন ব্যবহার করছেন কি না।

তারপর নিচের বিষয়গুলো খেয়াল করতে হবে।

ক্যাশ ক্লিয়ার: ব্রাউজারের ক্যাশ ফুল হয়ে গেলে ভিডিও দেখার সময় সমস্যা হতে পারে। তাই গতি বাড়াতে এটি ক্লিয়ার করতে হবে।

আইফোনের ক্ষেত্রে সেটিংসে গিয়ে Safari>’Clear History and Website Data’>’Clear History & Data পথ অনুসরণ করবেন।

অ্যান্ড্রয়েডে Settling >Storage > Other Apps অপশনে যাবেন। যে অ্যাপটি ক্লিয়ার করতে চান, তাতে ক্লিক করুন। তারপর ‘Clear Cache’ সিলেক্ট করুন।

সমস্যা বের করুন: ইউটিউবে ‘Stats for nerds’ নামে একটি টুল আছে। এটি দিয়ে কানেকশন স্পিড, ভিডিওর গতি এবং নেটওয়ার্কের কার্যক্রম জানা যায়।

এই টুলটি আপনার ভিডিওর গতি বাড়াবে না, কিন্তু সমস্যা খুঁজে দেবে।

এটি দেখার জন্য যেকোনো ভিডিওর ওপর ‘রাইট-ক্লিক’ করে একদম শেষে টুলটি পাবেন।

মোবাইলে দেখতে হলে অ্যাকাউন্ট আইকনের ওপরে ডানদিকে ক্লিক করতে হবে। অ্যান্ড্রয়েডে এভাবে: Tap Setting > General > Enable> Stats For nerds.

এখানে ক্লিক করে গতি দেখতে পাবেন। ভিডিও দেখার জন্য ইউটিউবের নির্দিষ্ট একটি গতি আছে। সেটির সঙ্গে মিলতে হবে। যেমন ৭২০ পিক্সেলের ভিডিও দেখার জন্য কমপক্ষে ২.৫ এমবিপিএস থাকতে হবে। এই গতি না থাকলে ভিডিওর সেটিংস থেকে পিক্সেল কমিয়ে দিতে হবে।

এসবের বাইরে আরও ভালোভাবে আরও বেশি কিছু ইউটিউবে দেখতে চাইলে প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করতে হবে। তখন কম গতিতেও অনায়াসে ভিডিও ডাউনলোড করতে পারবেন। এই সার্ভিস প্রথম এক মাস ফ্রি। তারপর থেকে প্রতি মাসে ১২ ডলার করে খরচ করতে হবে।

Facebook Comments Box

Posted ১০:২৬ পিএম | বুধবার, ০২ অক্টোবর ২০১৯

The Daily Sarod |