শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 6:59 pm

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার, সরকারি পদে নিয়োগ ও পদায়ন বাণিজ্য, টেন্ডার-বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। এ অবস্থায় আসিফ মাহমুদ দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে দুদক। এর ফলে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ দিকে, আসিফ মাহমুদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব, সম্পদ এবং দেশে-বিদেশে লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছেও চিঠি দেয় দুদক। ওই চিঠিতে পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে তাদের নামে কোনো ব্যাংক হিসাব, বিনিয়োগ, সম্পদ, জমি কেনা বা শেল কোম্পানির সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য রয়েছে কি না, তা জানাতে অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৫৯ পিএম | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |