শিরোনাম

আসছে ফেসবুক নজরদারি কমিটি

  প্রিন্ট
সোমবার, ২৪ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 8:36 pm

আসছে ফেসবুক নজরদারি কমিটি

ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস, বিদ্বেষমূলক পোস্ট বা হেট স্পিচ দিয়ে, ছবি বিকৃত করে, ভুয়া পেজ ও আইডি খুলে আজকাল অনেককে হয়রানি করা হচ্ছে। ছড়ানো হচ্ছে বিতর্কমূলক বার্তা। ফেসবুকে এসব ছড়ানোর কারণে নিপীড়নের শিকারও হচ্ছেন অনেকেই। নিগৃহীত হচ্ছেন সামাজিকভাবে। অনেকের জীবন হুমকির মধ্যেও পড়েছে। কারও সম্পর্ক ভাঙছে, ভাঙছে সংসারও। আর এই ধরনের হয়রানিমূলক ও বিতর্কমূলক বার্তা নিয়ন্ত্রণে আনতে ফেসবুক কর্তৃপক্ষ একটি নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে।

লাইভমিন্ট নামের এক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ফেসবুক একটি নতুন কমিটি গঠন করতে যাচ্ছে। এই কমিটি কাজ করবে বিতর্কমূলক পোস্টগুলোকে পর্যালোচনা করতে। এই কমিটিতে ৪০ জন বিশেষজ্ঞ নিয়োগ করা হবে। তবে তারা কোন বিসয়গুলো নিয়ে পর্যালোচনা করবে এখনো নিশ্চিত করে বলা হয়নি।

বলা হচ্ছে, একটি বিতর্কমূলক বিষয় নিয়ে পর্যালোচনা করবেন তিনি থেকে চার জন বিশেষজ্ঞ। তারা পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্তে নেওয়ার পর কমিটি একটি এই সিদ্ধান্তের একটি ব্যাখ্যা দাঁড় করাবে। এই কমিটি যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা নিশ্চিতভাবে ও স্বাধীনভাবে সিদ্বান্ত গ্রহণ করবে।

বিশেষজ্ঞ কমিটিকে অবশ্যই শক্তিশালী করা হবে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবাগ তাদের কাজে স্বাধীনতা এবং ফেসবুক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে রাখতে প্রতিশ্রুতি দিয়েছেন আরো আগেই। যদি ওই স্বাধীনতা দেওয়াটাই হবে তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এর আগে গত মে মাসে ফেসবুক একটি সিদ্ধান্ত নেয় যে, হয়রানিমূলক পোস্টগুলো পর্যালোচনা করবে ফেসবুক। পরে ফেসবুকে পোস্ট করা হয়রানিমূলক ছবিগুলো ব্লার করে দেওয়া হবে। সেই সঙ্গে অডিওগুলোর শব্দ বন্ধ করে দেওয়া হবে। তারা এই বিষয়টি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

ফেসবুকের পক্ষ থেকে বলা হচ্ছে, ভিডিও ব্লার করে দেওয়া, ছবির বা ভিডিওর মুখমণ্ডল ব্লার করা এবং অডিও শব্দহীন করে দেওয়া হলে হয়রানি থেকে রক্ষা পাওয়া যাবে।

Facebook Comments Box

Posted ৮:৩৬ পিএম | সোমবার, ২৪ জুন ২০১৯

The Daily Sarod |

এ বিভাগের সর্বাধিক পঠিত