শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

আশুগঞ্জ-বাঞ্ছারামপুরে ১১জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪   সর্বশেষ আপডেট : 9:40 pm

আশুগঞ্জ-বাঞ্ছারামপুরে ১১জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

তৃতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আটজন ও বাঞ্ছারামপুরে তিনজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া আশুগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে আটজন, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও বাঞ্ছারামপুরে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোননয়নপত্র দাখিল করেন।

নির্বাচনের রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জেসমিন সুলতানা পপি এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সর্বশেষ এ তথ্য তিনি নিশ্চিত করে জানান, আগামী ২৯ মে ওই দুই উপেজলায় ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, আশুগঞ্জে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মো. হানিফ মুন্সী, মো. আনিসুর রহমান, মো. আবু আসিফ, মো. সালাউদ্দিন, মো. জিয়াউল করিম খাঁন, মো. শাহ আলম, মো. জসিম উদ্দিন, মো. শাহবুদ্দিন মনোনয়নপত্র জমা দেন।

বাঞ্ছারামপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, এ বি এম আলী কাউছার। চেয়ারম্যান পদে আশুগঞ্জে মনোনয়ন জমা দেওয়া আবু আসিফ আশুগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি। বাকি সব প্রার্থী আওয়ামী লীগ ঘরানার।

 

Facebook Comments Box

Posted ৯:৪০ পিএম | বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

The Daily Sarod |