শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

আ’লীগ থেকে পদত্যাগ করেও রক্ষা হয়নি প্রিন্সিপাল মোস্তফা কামালের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 9:43 pm

আ’লীগ থেকে পদত্যাগ করেও রক্ষা হয়নি প্রিন্সিপাল মোস্তফা কামালের

পদত্যাগ পত্র জমা দিয়েও রক্ষা হয়নি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা কামালের। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় জেলা শহরের টিএ রোডের কালীবাড়ি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

মোস্তফা কামালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, একটি হত্যা মামলায় এজহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

খোঁজ নিয়ে জানা যায়, নবীনগর উপজেলার মোস্তফা কামাল একটি বেসরকারি কলেজের প্রিন্সিপাল পদে রয়েছেন। মোস্তফা কামাল শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জ্ঞান ভাল থাকায় আস্থা অর্জন করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির এবং তার স্ত্রী প্রফেসর ফাহিমা খাতুনের। ফলে জীবনে কোন রাজনীতির সাথে জড়িত না থাকলেও মন্ত্রীর আশীর্বাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে পেয়ে যান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের পদ। পদ পাওয়ায় নিজের জন্মদাতা পিতার পর সাবেক এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে কর্মজীবন ও রাজনৈতিক জীবনের পিতা বলে সম্বোধন করেছিলেন এক ফেসবুক স্ট্যাটাসে। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে সমালোচনা। দলীয় পদ পেয়ে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় যোগদানও করেন মোস্তফা কামাল।
৫ আগস্ট দেশের পটপরিবর্তনের সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের শাসন আমলে সংঘটিত নানান ঘটনায় একের পর এক মামলা দায়ের হচ্ছে। এসব মামলায় আসামি হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই অবস্থায় গা-ঢাকা দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল মোস্তফা কামাল। পরে ১৩ সেপ্টেম্বর একটি সাদা কাগজে হাতে লিখে সাক্ষর করে জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগের আবেদন করেন মোস্তফা কামাল। এরপর তিনি প্রকাশ্যে আসেন। এই অবস্থায় বৃহস্পতিবার রাতে তাকে একটি হত্যা মামলায় পুলিশ গ্রেফতার করে।

এদিকে, গ্রেপ্তারের পর পর মোস্তফা কামালকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আওয়ামী লীগ নেতারা। জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সুজন দত্ত এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন,  ‘গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই ১৩ আগস্ট প্রিন্সিপাল মোস্তফা কামাল নিজে চিঠি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি নেন। দায়িত্বশীল পদে থেকেও দলের কঠিন মুহূর্তে প্রিন্সিপাল মোস্তফা কামাল দলের পাশে থাকেননি, বরং নিজেকে বাঁচাতে দল ছেড়ে চলে গেছেন। সুবিধাবাদী প্রিন্সিপাল মোস্তফা কামালের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই।’

Facebook Comments Box

Posted ৯:৪৩ পিএম | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |