ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০১৯
সর্বশেষ আপডেট : 9:47 pm
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর মধ্যে কমিটির মেয়াদ উত্তীর্ণ চারটিকে সম্মেলন করার নির্দেশনা দিয়ে চিঠি দেয়া হয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগের দফতর থেকে এ চিঠি ইস্যু করা হয়।
চিঠি ইস্যু করা সহযোগী সংগঠনগুলো হলো; যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও শ্রমিক লীগ।
এসব সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর দেয়া চিঠিতে লেখা হয়েছে, ‘গত ২ অক্টোবর ২০১৯ তারিখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগ/স্বেচ্ছাসেবকলীগ/কৃষকলীগ/শ্রমিক লীগ- এর কাউন্সিল অধিবেশন আগামী ৩০ নভেম্বর ২০১৯ তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আশা করি, নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনি যুবলীগ/স্বেচ্ছাসেবকলীগ/কৃষকলীগ/শ্রমিক লীগ- এর কাউন্সিল সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। ’
দফতর সম্পাদক স্বাক্ষরিত এসব চিঠি সহযোগী সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে। পরিবর্তনের কাছে এর সত্যতা নিশ্চিত করেছেন দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ নিজেই। তিনি বলেন, ‘নেত্রীর নির্দেশনা জানিয়ে সম্মেলন করতে চার সংগঠনকে আমরা চিঠি দিয়েছি।’
এর আগে ২ অক্টোবর গণভবনে এক অনানুষ্ঠানিক বৈঠকে মেয়াদ উত্তীর্ণ সহযোগী সংগঠনগুলো সম্মেলন ৩০ নভেম্বরের মধ্যে করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Posted ৯:৪৭ পিএম | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya