শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয়ের নায়ক গোলরক্ষক আল ওয়াইজ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 10:26 pm

আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয়ের নায়ক গোলরক্ষক আল ওয়াইজ

সৌদি আরবের জয়ের নায়ক তিনি। লিওনেল মেসিদের সামনে যেন স্রেফ হিমালয় পাহাড়ের মত দৃঢ়তা নিয়ে দাঁড়িয়েছিলেন সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইজ। সৌদি ডিফেন্স ভেঙে যতগুলো আক্রমণই গোলমুখে গেছে, তিনি সবগুলোই রুখে দিয়েছেন। এর মধ্যে মোট ৭ বার তিনি দলকে বাঁচিয়েছেন, যার মধ্যে নিশ্চিত ৫টি হতে পারতো গোল।

সৌদি আরবের হয়ে গোল করে জয় এনে দিয়েছেন সালেহ আল সেহরি এবং সালেম আল দাওসারি। কিন্তু তা সত্ত্বেও পোস্টের নিচে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে আর্জেন্টিনাকে রুখে দেওয়া আল ওয়াইজই হলেন ম্যাচের সেরা খেলোয়াড় এবং ম্যাচ সেরার পুরস্কারই উঠলো এই গোলরক্ষকের হাতে।

‘সি’ গ্রুপে সৌদি আরবের হাতে মেসিদের মতো বড় দলকে নাকাল হতে দেখে সারা বিশ্বের আর্জেন্টাইন সমর্থকরা স্তব্ধ হয়ে পড়েন। বিশেষ করে আল ওয়াইজের একের পর এক দৃঢ়তায় যখন নিশ্চিত গোল থেকে রক্ষা পাচ্ছিল সৌদি আরব, তখন মনে হচ্ছিল- এই সৌদি গোলরক্ষক অজেয়। তাদের হারানোর সাধ্য কারও নেই। তিনি মেসি-ডি মারিয়া, লওতারো মার্টিনেজদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন।

প্রথমেই আল ওয়াইজকে ফাঁকি দিয়ে একটি গোলই করতে পেরেছিল আর্জেন্টিনা দল। কিন্তু সেটি ছিল পেনাল্টি থেকে। এছাড়া আর একবারও সৌদির জাল খুঁজে পায়নি মেসিরা। কারণ, তাদের প্রতিপক্ষ গোলরক্ষক ছিলেন সুপার হিরো গোল রক্ষা করা আল ওয়াইজ।

Facebook Comments Box

Posted ১০:২৬ পিএম | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

The Daily Sarod |