জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ০১ মে ২০২৩
সর্বশেষ আপডেট : 8:40 pm
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, তারা এখন বলে টেক ব্যাক বাংলাদেশ। আমেরিকার নির্বাচনে জো বাইডেনের শ্লোগান ছিল-‘টেক ব্যাক আমেরিকা’। বিএনপি নকল করার ওস্তাদ। আমেরিকার টেক ব্যাক টেক ব্যাক থিউরি তারা এনেছে। সেই থিউরি থেকে তারা কেয়ার টেকার গভ. এর কথা বলে। আমি স্পষ্ট বলতে চাই সংধিবান অনুযায়ী নির্বাচন হবে। এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না।’
সোমবার (১ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের সামনে আয়োজিত উপজেলা শ্রমিকলীগের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে মন্ত্রী বলেন, ‘ আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক। আমরা ফাঁকা বুলিতে বিশ্বাস করি না। আর বিএনপি উদ্ভট উদ্ভট কথা বলে।’
উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইবনে মাসুদ খলিফার সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, এমজি হাক্কানি, এম এ আজিজ, মনির হোসেন বাবুল, মো. সেলিম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৮:৪০ পিএম | সোমবার, ০১ মে ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya