শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

আমরা আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না: রুমিন ফারহানা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 12:04 am

আমরা আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না: রুমিন ফারহানা

বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই সরকার আমাদের সরকার। এই সরকারকে কোনভাবেই ব্যর্থ হওয়া যাবে না। আমরা আশা করবো এই সরকার গণমানুষের দাবির প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে। আমরা ষড়যন্ত্র দেখতে চাই না, আমরা আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না, আমরা চাই না এই সময় ব্যবহার করে কোন দুষ্কৃতিকারী আবারও বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসার চেষ্টা করুক।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা স্কুল মাঠে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

এসময় রুমিন ফারহানা বলেন, আমরা মাত্র দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। অনেক রক্ত, অনেক লাশ, অনেক গুম হয়ে যাওয়া ভাই, অনেক হারিয়ে যাওয়া মায়ের সন্তানের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি।

তিনি বলেন, এমন কোন দিন নাই আমাদের বাড়িতে পুলিশের তল্লাশি আর হামলা হয় নাই। এমন কোন দিন নাই আমরা এলাকায় ঘুমাতে পারছি বা থাকছি। কিন্তু সকল জুলুমের শেষ আছে। আওয়ামী লীগ মনে করেছি যতদিন তারা বেচে থাকবে ততোদিন তারা ক্ষমতায় থাকবে। দেশের মানুষ তাদের জবাব দিয়ে দিয়েছে। মানুষের সমর্থন ও ভালবাসা থাকে তাহলে নেতা হওয়া যায়। তাহলে রাজনীতি করা যায়।

সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক মমিনুল হক, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফুজায়েল চৌধুরী, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন উজ্জল ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার প্রমুখ।

Facebook Comments Box

Posted ১২:০৪ এএম | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

The Daily Sarod |