শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

আবারও ঢাকা উত্তরের মেয়র হলেন আতিক

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 9:51 am

আবারও ঢাকা উত্তরের মেয়র হলেন আতিক

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম শনিবার দিনগত রাত ২টা ৪০ মিনিটে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

আতিকুল ইসলাম নৌকা প্রতীকে ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। তিনি ধানের শীষ প্রতীকে ২ লাখ ৬৪ হাজার ১৬১টি ভোট পেয়েছেন।

এ নির্বাচনে ভোট পড়েছে ২৫ দশমিক ৩০ শতাংশ।

ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ হাত পাখা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ২০০ ভোট , প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি-পিডিপির শাহীন খান বাঘ প্রতীকে ২ হাজার ১১১ ভোট পেয়েছেন, ন্যাশনাল পিপলস পার্টির-এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান আম প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৫৩ ভোট ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক কাস্তে প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ১২২ ভোট।

এ সিটিতে মোট ভোটার রয়েছেন ৩০ লাখ ১২ হাজার ৫০৯ জন। ভোট পড়েছে ৭লাখ ৬২ হাজার ১৮৮ টি। অর্থাৎ প্রদত্ত ভোটের হার ২৫ দশমিক ৩০ শতাংশ।

এ সিটি নির্বাচনে বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ৫৩০টি।

২০১৫ সালের ২৮ এপ্রিলে এ সিটির নির্বাচনে ব্যবসায়ী নেতা আনিসুল হক মেয়র পদে জয়লাভ করেছিলেন। তার মৃত্যুতে আসনটি শূণ্য হলে উপ-নির্বাচনের মাধ্যমে জয় পেয়ে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ১ বছরেরও কম সময়ের জন্য নগরপিতা হন আতিক।

মেয়াদ পূর্তির আগের ছয় মাসের মধ্যে ভোট গ্রহণের বাধ্যবাধকতা থাকায় পদত্যাগ করেই তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়।

গত ২২ এপ্রিল নির্বাচন তফসিল দিয়ে ৩০ জানুয়ারি ভোটের তারিখ দিয়েছিল নির্বাচন কমিশন। তবে সরস্বতি পূজার্থীদের দাবির মুখে একদিন দু’দিন পিছিয়ে ১ ফেব্রুয়ারি ভোট আয়োজন করে সংস্থাটি।

এবার প্রথমবারের মতো বিভক্ত ঢাকার দুই সিটিতে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ৯:৫১ এএম | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |