শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

আজ বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 1:44 pm

আজ বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী

আজ ৪ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে ১৯৫৫ সালে নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রলীগ এ ভূখণ্ডের ছাত্রদের অধিকার আদায়ের পাশাপাশি বিভিন্ন গণআন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ১৯৫২’র ভাষা আন্দোলন, ১৯৫৪’র যুক্তফ্র্রন্টের নির্বাচন, ১৯৬২’র শিক্ষা আন্দোলন, ১৯৬৬’র ছয় দফা আন্দোলন, সর্বোপরি ১৯৬৯’র গণঅভ্যুত্থানে ছাত্রলীগ গৌবরোজ্জ্বল ভূমিকা পালন করে জনগণের আস্থার সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এ দেশের মানুষের জাতীয়তাবোধ জাগ্রত করা এবং স্বাধিকার ও স্বায়ত্তশাসনের আন্দোলনে ছাত্রলীগের রয়েছে সংগ্রামী ইতিহাস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে ছাত্রলীগের সাড়ে ১৭ হাজার নেতাকর্মী শহীদ হন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এ সংগঠনের নামকরণ করা হয় বাংলাদেশ ছাত্রলীগ।

Facebook Comments Box

Posted ১:৩৭ এএম | শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |