শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

আজ প্রয়াত মন্ত্রী ছায়েদুল হকের ১ম মৃত্যু বার্ষিকী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 12:13 pm

আজ প্রয়াত মন্ত্রী ছায়েদুল হকের ১ম মৃত্যু বার্ষিকী

প্র‍য়াত মৎস ও প্রানী সম্পদ মন্ত্রী ছায়েদুল হকের ১ম মৃত্যু বার্ষিকী আজ। ২০১৭ সালের ১৬ ডিসে¤^র সকালে চারদিকে যখন বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে, এ সময় খবর আসে মুক্তিযোদ্ধা ছায়েদুল হক আর নেই। ৭৫ বছর বয়সে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ছায়েদুল হকের জন্ম ১৯৪২ সালের ৪ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলাধীন পূর্বভাগ গ্রামে। তার মায়ের নাম মেহের চান্দ বিবি ও বাবার নাম মোহাম্মদ সুন্দর আলী।

১৯৬৮ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন ছায়েদুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে অর্থনীতিতে এমএ ডিগ্রি নেওয়ার পর এলএলবি পাস করে আইন পেশায় নিজেকে যুক্ত করেছিলেন তিনি।

১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনে সক্রিয় হওয়ার পর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। ভারতের ত্রিপুরার লেম্বুছড়া প্রশিক্ষণ কেন্দ্র থেকে অস্ত্র ও গোলাবারুদের উপর প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন ছায়েদুল হক।

১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ছায়েদুল হক। এরপর দীর্ঘ বিরতির পর ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

২০১৪ সালে মৎস্য ও প্রানী সম্পদমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ছায়েদুল হক।

ছায়েদুল হকের মৃত্যু বার্ষিকী উপল¶ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগ ও প্রয়াত মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

Facebook Comments Box

Posted ১২:১৩ পিএম | রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |