নাসিরনগর সংবাদদাতা
প্রিন্ট
শুক্রবার, ০৭ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 11:55 am
আজ ৭ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে নাসিরনগর মুক্ত করে।
১৯৭১ সালের ১৫ নভেম্বর পাকহানাদার বাহিনী নাসিরনগরে তাদের বিপুল সংখ্যক সৈন্য ও তাদের এদেশীয় দোসর, রাজাকার, আলবদর ও আলসামস বাহিনীর সহযোগিতায় উপজেলার ফুলপুর , নুরপুর, কুলিকুন্ডা, সিংহগ্রাম ও তিলপাড়া গ্রামবাসীর উপর চালায় নিষ্ঠুর অত্যাচার ও নির্যাতন। অগ্নিসংযোগ ও লুটপাট করে এসব গ্রামের ঘরবাড়িতে। পাকবাহিনীর অমানবিক নির্যাতনে বহু লোক নিহত ও আহত হয়। মুক্তিযোদ্ধা ও সংগ্রামী জনতা পাক-বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস লড়াই করে ৭ ডিসেম্বর থানা অভ্যন্তরে (পুলিশ ষ্টেশন) স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনে নাসিরনগরকে পাক-হানাদার মুক্ত করেন।
Posted ১১:৫৫ এএম | শুক্রবার, ০৭ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya