আগামী রোববার নবম পে স্কেলের প্রজ্ঞাপন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 11:18 am

আগামী রোববার নবম পে স্কেলের প্রজ্ঞাপন
আগামী রোববার সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে সরকার। অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ৩১ আগস্ট নবম পে-স্কেল প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। নতুন বেতন কাঠামোয় সবচেয়ে বেশি সুবিধা পাবেন নিম্ন গ্রেডের কর্মচারীরা। ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা আর প্রথম গ্রেডের বেতন ৭৮ হাজার থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে পুরো বর্ধিত মূল বেতন একসঙ্গে কার্যকর হবে না। ১০ম থেকে ২০তম গ্রেডে বাড়তি বেতনের ৫০ শতাংশ প্রথম ধাপে, ২৫ শতাংশ দ্বিতীয় ধাপে এবং ২৫ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর হবে। আর প্রথম থেকে নবম গ্রেডে বাড়তি বেতনের ৪০ শতাংশ প্রথম ধাপে, ৩০ শতাংশ দ্বিতীয় ধাপে এবং ৩০ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর হবে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই তিন ধাপে নতুন বেসিক বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
Facebook Comments Box

Posted ১১:১৮ এএম | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |