আগামী বছরের ৬ জুনের আগেই ইউপি নির্বাচন করার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 6:47 pm

আগামী বছরের ৬ জুনের আগেই ইউপি নির্বাচন করার সিদ্ধান্ত

আগামী বছরের ৬ জুনের আগেই ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নভেম্বর-ডিসেম্বরে ভোট শুরুর পূর্বপরিকল্পনা পুনর্বিবেচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে হওয়া বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান তিনি।
বৈঠক শেষে ইসি সানাউল্লাহ বলেন, ‘সভায় সবাই সম্মত হয়েছেন যে ইউপি নির্বাচনটি পারতপক্ষে ৬ জুনের আগেই শেষ করতে হবে। তবে এখানে শিক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় এসেছে। সাম্প্রতিক বন্যার কারণে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যে প্রভাব পড়েছে, তা এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এছাড়া মন্ত্রণালয়গুলো অনুরোধ করেছে যেন পরীক্ষাগুলো ব্যাহত না হয়। শিক্ষকদের মূল্যায়নের কাজ ও প্রাক-প্রস্তুতির জন্য সময় দরকার। এসব বাস্তবসম্মত বিষয় কমিশন বিবেচনায় নিয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৪৬ পিএম | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |