শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

আগামী দিনে শিক্ষার নতুন দুয়ার খুলে দিতে চাই- প্রফেসর ফাহিমা খাতুন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 9:46 pm

আগামী দিনে শিক্ষার নতুন দুয়ার খুলে দিতে চাই- প্রফেসর ফাহিমা খাতুন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক  (গ্রেড-১)  প্রফেসর ফাহিমা খাতুন বলেছেন, গত ৮ বছরে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন হয়েছে। আগামী দিনে আমরা বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে শিক্ষার নতুন দুয়ার খুলে দিতে চাই।
তিনি আরো বলেন- ব্রাহ্মণবাড়িয়া এখন ছিনতাই, সন্ত্রাস,মাদকের ক্ষেত্রে ব্যাপক সফলতা যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ-উন্নত বাংলাদেশ-তারুন্যের বাংলাদেশ দেখতে চায় তাদের প্রতিক অবশ্যই নৌকা । আমরা এখন অনেকটাই নিরাপদ ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করছি। মাদক-সন্ত্রাস শূণ্যের কোটায় আনতে চাই। তার জন্য আবারো নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী নির্বাচিত করতে হবে।
তিনি শুক্রবার বিকেলে শহরের অবকাশস্থ স্মৃতিসৌধের চত্বরে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মুক্তির কথা ও ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে তারুন্যেও ভাবনা শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ চেয়ারম্যান ও খেলাঘর সভাপতি ডা. আবু সাঈদের সভাপতিত্বে ও তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো.মনির হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক এড.লোকমান হোসেন। এসময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাট্যজন মনজুরুল আলম, শিক্ষাবীদ অধ্যক্ষ সোপানুল ইসলাম,প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত। এসময় ১০ জন তরুন-তরুনী প্রফেসর ফাহিমা খাতুনের সাথে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন ও আগামীর করনীয় নিয়ে মতবিনিময় করেন।

Facebook Comments Box

Posted ৯:৪৬ পিএম | শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |