শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

আখেরী মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 11:20 am

আখেরী মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মাওলানা জোবায়ের পন্থীদের আয়োজনে ৫৪তম বিশ্ব ইজতেমা। শনিবার সকাল ১০টা ৪২ মিনিটে এ মোনাজাত শুরু হয়। শেষ হয় বেলা ১১টা ৭ মিনিটে। মোনাজাতে মুসলিমসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা করা হয়।

বাংলাদেশের হাফেজ মাওলানা জোবায়ের এ মোনাজাত পরিচালনা করেন।

আখেরি মোনাজাতে অংশ নিতে শুক্রবার ভোর থেকেই মুসল্লিদের ঢল আসতে থাকে টঙ্গীর ইজতেমা ময়দানে। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

মাওলানা জোবায়েরের অনুসারীদের পরিচালনায় দুই দিনের বিশ্ব ইজতেমা আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো। আগামীকাল রোববার বাদ ফজর থেকে ভারতের মাওলানা সাদ অনুসারীদের পরিচালনায় দু’দিনব্যাপী ইজতেমা শুরু হবে। সোমবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমা।

Facebook Comments Box

Posted ১১:২০ এএম | শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |