শিরোনাম
বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির অজ্ঞাত মরদেহ, হত্যাকাণ্ড ও রহস্যময় মৃত্যু নিরাপত্তা প্রশ্নের মুখে বিজয়নগরে দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫ শিশু মাহিদা ধর্ষণ-হত্যার বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ বিশ্ব নদী দিবসে তরী বাংলাদেশের বর্ণাঢ্য নৌ র‍্যালি ধর্ষণের আলামত মিলেছে, অতিরিক্ত রক্তক্ষরণ আর শ্বাসরোধে মৃত্যু হয় শিশু মাহিদার দেড় বছর ধরে বন্ধ সড়কের কাজ, ঠিকাদার তুলে নিলেন ৮ কোটি টাকা সীমান্তবর্তী জঙ্গলে মিলল ৫ হাজার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আখাউড়ায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে দেবগ্রাম হাই স্কুল

আখাউড়া পৌরসভা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮   সর্বশেষ আপডেট : 8:19 pm

আখাউড়ায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে দেবগ্রাম হাই স্কুল

আজ বৃহস্প্রতিবার সকালে মাধ্যমিক শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ এর পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান হয়েছে। মোগড়া মাদ্রাসাতুল সালেহা খাতুনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠিত সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শওকত আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।

সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। উপজেলা পর্যায়ে শ্রেষ্ট মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছেন আখাউড়া দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানের হাত থেকে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো: মাহফুজুর রহমান পুরস্কার গ্রহন করেন। মাদ্রাসা পর্যায়ে উপজেলার শ্রেষ্ট পুরস্কার পেয়েছেন টনকী মাদ্রাসা।

Facebook Comments Box

Posted ৮:৩৩ পিএম | বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮

The Daily Sarod |