আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 8:15 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলযোগে ইয়াবা পাচারকালে রনি আহমেদ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুইশত পিছ ইয়াবা উদ্ধার করা হয়। সে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি এলাকার জামাল হোসেনের ছেলে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশ জানায়, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ছাদ তল্লাশি চালানো হয়। এসময় রনি আহমেদ নামের ওই যুবকের প্যান্টের পকেট থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা সহ আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ে করার পর আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৮:১৩ পিএম | বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya