আখাউড়ার সাইনধারা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৮ অগাস্ট ২০১৮   সর্বশেষ আপডেট : 6:27 pm

আখাউড়ার সাইনধারা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সাইনধারা নদী থেকে অজ্ঞাত এক যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার খড়মপুর এলাকার কেল্লাশাহর মাজার সংলগ্ন সাইনধারা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর বলে জানিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানাতে পারেনি তারা।
আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সাইনধারা নদীতে অজ্ঞাত ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের ডান হাত ভাঙা এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Facebook Comments Box

Posted ৬:২৭ পিএম | বুধবার, ০৮ অগাস্ট ২০১৮

dainiksarod |