আখাউয়ায় রেলসেতুর নিচে পানিতে ভাসছিল ব্যক্তির মরদেহ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 6:39 pm

আখাউয়ায় রেলসেতুর নিচে পানিতে ভাসছিল ব্যক্তির মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকা-সিলেট রেলপথের আখাউড়া-আজমপুর বাইপাস রেলপথের খড়মপুর এলাকায় রেলসেতুর নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) দুপুরে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি মানিব্যাগ, কিছু টাকা, স্মার্টফোন ও একটি প্রতিষ্ঠানের পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্রে ‘হা-মীম গ্রুপের বঙ্গ ইঞ্জিনিয়ারিং কোম্পানি’ এবং ‘ওয়েল্ডিং সেকশন’ লেখা রয়েছে। এতে নাম উল্লেখ করা হয়েছে ‘মো. মিজান’। পরিচয়পত্রের ছবির সঙ্গে উদ্ধার হওয়া মরদেহের চেহারার মিল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আখাউড়া রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মো. কাদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় অথবা ট্রেন থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তাঁর মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশে থাকা ব্যাগ থেকে মানিব্যাগ, টাকা, মোবাইল ফোন ও একটি কোম্পানির পরিচয়পত্র পাওয়া গেছে।
আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম আরো বলেন, রেলসেতুর নিচের দুই পাশে নেট দিয়ে ঘেরা থাকায় বাইরে থেকে মরদেহটি ভেসে আসার সুযোগ নেই। ওই ব্যক্তি ট্রেন থেকে পড়ে থাকতে পারেন, অথবা অন্য কোনোভাবেও ঘটনাটি ঘটতে পারে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৬:৩৯ পিএম | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

The Daily Sarod |