শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়া থানার জানালার গ্রীল ভেঙে পালিয়ে যাওয়া সেই আসামী ফের গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০৩ জুলাই ২০২৪   সর্বশেষ আপডেট : 10:01 pm

আখাউড়া থানার জানালার গ্রীল ভেঙে পালিয়ে যাওয়া সেই আসামী ফের গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার জানালার গ্রীল ভেঙে পালিয়ে যাওয়া আসামী আরজু মিয়া (২৪)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুলাই) ভোরে জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ। সে ওই এলাকারই নূরুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, থানা থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছিল পুলিশ। অবশেষে ভোরে কসবার বিনাউটি এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে আজই আদালতে প্রেরণ করা হবে।

পড়ুনঃ থানার জানালার গ্রীল ভেঙে আসামি পালানোর ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত

এরআগে, গত সোমবার (১ জুলাই) সকালে ধরখার পুলিশ ফাঁড়ির সদস্যরা মাদক উদ্ধারে অভিযান চালায়। অভিযানে আরজু মিয়া নামের একজনকে ৪ কেজি গাঁজাসহ আটক করে। একই দিন বেলা সাড়ে এগারোটায় নিয়মিত মাদক মামলা দিয়ে পুলিশ ফাঁড়ি থেকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়। থানায় নিয়ে গিয়ে আরজু মিয়াকে একটি কক্ষে দরজা বন্ধ করে রাখা হয়। এই অবস্থা সে ওই কক্ষের জানালার গ্রীল ভেঙে বেলা দুইটার দিকে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ আখাউড়া থানার গ্রিল কেটে পালিয়ে গেল মাদক মামলার আসামি

এই ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। পরদিন মঙ্গলবার (২ জুলাই) দায়িত্বে অবহেলার অভিযোগে ঘটনার দিন থানার দায়িত্বে থাকা ডিউটি অফিসার উপপরিদর্শক (এস.আই) নিজাম উদ্দিন ও কনস্টেবল জোৎস্না বেগমকে সাময়িক বরখাস্ত করেন পুলিশ সুপার।

Facebook Comments Box

Posted ১০:০১ পিএম | বুধবার, ০৩ জুলাই ২০২৪

The Daily Sarod |