শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়া থানার গ্রিল কেটে পালিয়ে গেল মাদক মামলার আসামি

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪   সর্বশেষ আপডেট : 4:24 pm

আখাউড়া থানার গ্রিল কেটে পালিয়ে গেল মাদক মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার অস্থায়ী হাজতের গ্রীল কেটে মো. আরজু মিয়া (৩০) নামে গাঁজা সহ আটক মামলার আসামি পালিয়ে গেছে।

সোমবার(১ জুলাই) সকালে উপজেলার ধরখার পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মো. মোবারক হোসেন আসামি আরজু মিয়াকে ৪ কেজি গাঁজাসহ আটক করে আখাউড়া থানায় হস্তান্তর করেন। এরপর দুপুরে সে থানা থেকে গ্রীল কেটে পালিয়ে যায়। পলাতক আরজু মিয়া একই জেলার কসবা উপজেলার বিনাউটি গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র।

মঙ্গলবার( ২ জুলাই) বেলা ২টা পর্যন্ত আরজু মিয়াকে আটক করতে পারেনি পুলিশ। তাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন থানা পুলিশ।

এবিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আসামি আরজু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য একটি অস্থায়ী হাজত কক্ষে রাখা হয়েছিল। সে ওই কক্ষের জানালার গ্রীল কেটে পালিয়ে গেছে। তাকে আটকে অভিযান অব্যাহত আছে।

–আশরাফুল মামুন/

Facebook Comments Box

Posted ৪:২৪ পিএম | মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪

The Daily Sarod |