জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
সর্বশেষ আপডেট : 1:11 am
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এস এম রাহাতুল ইসলাম ও কসবায় মো. গোলাম সরওয়ারকে উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দুজনকে পদায়ন করা হয়েছে। গত ১১ মার্চ চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদেরকে পদায়ন করা হয়।
একই প্রজ্ঞাপনে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তীকে চট্রগ্রাম জেলার মিরসরাই উপজেলায় একই পদে বদলি করা হয়েছে।
আখাউড়ায় পদায়ন করা রাহাতুল ইসলামকে পার্বত্য জেলা বান্দরবানের লামা এবং কসবায় পদায়ন করা গোলাম সরওয়ার নোয়াখালীর হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
Posted ১:১১ এএম | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya