শিরোনাম

আখাউড়ায় ৩ চাইনিজ রেস্তোরাঁকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 12:19 pm

আখাউড়ায় ৩ চাইনিজ রেস্তোরাঁকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, বাসি খাবার মজুত এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের কারণে তিনটি চাইনিজ রেস্তোরাঁকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার সড়কবাজার ও বাইপাস সড়ক এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং ফ্রিজে অনিরাপদভাবে বাসি খাদ্য মজুতের প্রমাণ পাওয়ায় ভোজন বিলাস চাইনিজ রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, গ্রিন চিলি চাইনিজ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং গ্র্যান্ড সুলতান চাইনিজ রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সনির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এবং রেস্তোরাঁগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। একই সাথে রেস্তোরাঁ মালিকদের কঠোরভাবে নিরাপদ খাদ্য ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:১৯ পিএম | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

The Daily Sarod |