শিরোনাম

আখাউড়ায় পরিত্যক্ত ডোবায় ভাসছিল মরদেহ

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 4:22 pm

আখাউড়ায় পরিত্যক্ত ডোবায় ভাসছিল মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি পরিত্যক্ত ডোবা থেকে ভাসমান অবস্থায় পরিচয়বিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে পৌরসভার দেবগ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রামের হুমায়ুন খানের পুকুরে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে। মরদেহটির নাম পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তির আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর বয়স হবে। তার গায়ে লুঙ্গি ও শার্ট রয়েছে।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  নূরে আলম জানান, উদ্ধার হওয়া মরদেহটির শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশের পরিচয় সনাক্ত করতে পিবিআই এক্সপার্টরা আঙুলের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আশরাফুল মামুন

Facebook Comments Box

Posted ৪:২২ পিএম | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪

The Daily Sarod |

এ বিভাগের সর্বাধিক পঠিত