শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, ট্রেনচালক আটক

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৬ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 4:28 pm

আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, ট্রেনচালক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মালবাহী ট্রেনের ইঞ্জিনে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি গাঁজাসহ লোকোমাস্টার (ট্রেন চালক) মো. শাহজাহান মিয়াকে (৫০) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী ৬০৩ নম্বর মালবাহী ট্রেনে র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মালবাহী ট্রেনের ইঞ্জিনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি বস্তার ভেতর থেকে গাঁজা উদ্ধার করা হয়। ৮টি প্যাকেটে ১৬ কেজি গাঁজা ছিল। পরে অভিযান শেষে রাত পৌনে ১টার দিকে অন্য একজন লোকোমাস্টার দিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, গাঁজাসহ ট্রেনচালক আটকের ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ট্রেনচালককে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box

Posted ৪:২৮ পিএম | শুক্রবার, ২৬ জুন ২০২৬

The Daily Sarod |