জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 10:00 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে প্রকল্পের জমি অধিগ্রহণের টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে রেললাইনে বাঁশের বেড়া দেওয়ায় বিষয়টি তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। ঘটনার পরদিন সোমবার (১৪ আগস্ট) জেলা প্রশাসকের নির্দেশে ভুক্তভোগী শাহানূর সরকারের সেই জায়গা পরিদর্শন করেছেন আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।
এই বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুহুল আমিন বলেন, আখাউড়া-আগরতলা রেলপথের জন্যে অধিগ্রহণ করা জায়গার টাকা ২০১৭ সালেই মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। রোববার (১৩ আগস্ট) এই রেলপথে গাছের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে শাহানূর সরকার নামের এক ব্যক্তি। তিনি দাবি করেছেন তার জায়গার উপর দিয়ে রেললাইন তৈরি করা হয়েছে। কিন্তু তিনি অধিগ্রহণের টাকা পাননি। এই সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মহোদয় খুবই গুরুত্ব দিয়ে আমলে নিয়েছে। তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, সোমবার দুপুরে অভিযোগকারি ব্যক্তির জায়গা পরিদর্শনে গিয়েছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্যে আগামী ১৬ আগস্ট জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সার্ভেয়ার এবং রেলওয়ের প্রকৌশলী, সার্ভেয়ার উপস্থিত থেকে জায়গাটি সনাক্ত করে বিস্তারিত অবগত করবেন। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
দিলেন এক ভুক্তভোগী। উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের শূন্য রেখার পাশে এই প্রতিবন্ধকতা সৃষ্টি করেন শাহানুর সরকার নামে এক জমির মালিক। তিনি ওই ইউনিয়নের খারকোট এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে
রোববার(১৩ আগষ্ট) দুপুরে আখাউড়া-আগরতলা রেললাইনে গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করে শাহানূর সরকার নামে এক ব্যক্তি। তিনি দাবি করেন প্রকল্পের জমি অধিগ্রহণ করা হলেও তার টাকা তিনি পাননি।
ভুক্তভোগী শাহানুর সরকার বলেন, আমি প্রবাসে ছিলাম। ফেরার পর এখন আমি অসুস্থ। আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পে আমার ২৬ শতাংশ জায়গা পড়েছে। ভূমি অধিগ্রহণের সময় আমার শীবনগর মৌজায় ১৬৮ দাগের সাড়ে ৮ শতক ও ১৬৫ দাগের সাড়ে ১৭শতক দুই দাগে মোট ২৬ শতক জমি রেলে অধিগ্রহণ করে নিয়ে যায়। আমার জায়গা দখলের দীর্ঘদিন পর এর উপর রেললাইন তৈরি কাজ প্রায় শেষ হতে যাচ্ছে। কিন্তু আমার এই জায়গার মূল্য এখনো এক টাকাও পরিশোধ করেননি কর্তৃপক্ষ।
তিনি আরো বলেন, সরকার বা প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি আমার জমির মূল্য না দিয়ে ট্রেন চালানো শুরু করে তাহলে আমার শরীরের উপর দিয়ে ট্রেন নিয়ে যেতে হবে।
Posted ১০:০০ পিএম | সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya