শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

জমি অধিগ্রহণের টাকা পেলেন না শাহানূর, ক্ষুব্ধ হয়ে রেললাইনে দিলেন বেড়া

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১৩ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 9:30 pm

জমি অধিগ্রহণের টাকা পেলেন না শাহানূর, ক্ষুব্ধ হয়ে রেললাইনে দিলেন বেড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে প্রকল্পের জমি অধিগ্রহণের টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে রেললাইনে বাশের বেড়া দিলেন এক ভুক্তভোগী। উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের শূন্য রেখার পাশে এই প্রতিবন্ধকতা সৃষ্টি করেন শাহানুর সরকার নামে এক জমির মালিক। তিনি ওই ইউনিয়নের খারকোট এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে

রোববার(১৩ আগষ্ট) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়,  বাঁশের ও গাছের ডাল-পালা দিয়ে আখাউড়া-আগরতলা রেললাইনের উপর দুপাশে লম্বা বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন শাহানুর সরকার।

ভুক্তভোগী শাহানুর সরকার বলেন, আমি প্রবাসে ছিলাম। ফেরার পর এখন আমি অসুস্থ। আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পে আমার ২৬ শতাংশ জায়গা পড়েছে। ভূমি অধিগ্রহণের সময় আমার শীবনগর মৌজায় ১৬৮ দাগের সাড়ে ৮ শতক ও ১৬৫ দাগের সাড়ে ১৭শতক দুই দাগে মোট ২৬ শতক জমি রেলে অধিগ্রহণ করে নিয়ে যায়। আমার জায়গা দখলের দীর্ঘদিন পর এর উপর রেললাইন তৈরি কাজ প্রায় শেষ হতে যাচ্ছে। কিন্তু আমার এই জায়গার মূল্য এখনো এক টাকাও পরিশোধ করেননি কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, প্রায় পাঁচ মাস যাবত আমি অসুস্থ শরীর নিয়ে রেলের বিভিন্ন দপ্তরে ও জেলা প্রশাসক কার্যালয়ে জমি অধিগ্রহণের পাওনা টাকার জন্য দৌড়ঝাঁপ করে যাচ্ছি। এতে কোন সমাধান না পাওয়ায় আমি বাধ্য হয়ে আমার যতটুকু জমি রেলের মধ্যে পড়েছে সেই জায়গায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছি।

তিনি আরো বলেন, সরকার বা প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি আমার জমির মূল্য না দিয়ে ট্রেন চালানো শুরু করে তাহলে আমার শরীরের উপর দিয়ে ট্রেন নিয়ে যেতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া-আগরতাল রেল প্রকল্পের সিনিয়র সার্ভে ইঞ্জিনিয়ার মো. রিপন শেখ বলেন,আমরা যখন সেপ্টেম্বর ২০১৮ সালে রেল প্রকল্পে কাজ শুরু করি তখন উনার জমিটি অধিগ্রহণ করা হয়নি। সেই সময় থেকে ডিসি অফিস ও সার্ভে অফিসে অনেক দৌড়ঝাপ করছেন বলে শুনেছি। আর সে সময় সার্ভে ছিল আরেকজন। তখন উনাকে তারা আশ্বস্ত করেছেন উনার জমি অধিগ্রহণ হবে ও টাকা পাবে।

তিনি আরও বলেন, পরবর্তীতে উনি প্রবাসে চলে যায় শাহানূর। প্রবাস থেকে চার বছর পর যখন ফেরত এসে দেখেন এখনো উনার জমি অধিগ্রহণ হয়নি বা টাকা পাননি তখন তিনি আমাদের রেললাইনের উপর বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। আমি এই ব্যাপারে প্রকল্প পরিচালকের সাথে কথা বলেছি,উনি জানিয়েছেন উনার টাকা পরিশোধ করে দেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৯:২৬ পিএম | রবিবার, ১৩ অগাস্ট ২০২৩

The Daily Sarod |