শিরোনাম
আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা

আওয়ামীলীগের হয়ে ঢাকা-১০ আসনের এমপি হতে চান সাঈদ খোকন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 8:33 pm

আওয়ামীলীগের হয়ে ঢাকা-১০ আসনের এমপি হতে চান সাঈদ খোকন

উপ-নির্বাচনে ঢাকা-১০ আসন হতে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে শুক্রবার বিকেলে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এই আসনের সংসদ সদস্য ছিলেন শেখ ফজলে নূর তাপস। তিনি গত ১ ফেব্রুয়ারি সিটি নির্বাচনে ডিএসসিসির মেয়র পদে নির্বাচিত হন।

এর আগে তিনি এই আসন থেকে পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

সাঈদ খোকন বলেন, ‘আমি সফলতার সঙ্গে ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। এখন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আগ্রহী। তাই দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করি দল আমাকে সমর্থন দেবে। ’

২১ মার্চ এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে মেয়র পদে দলের সমর্থন না পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন সাঈদ খোকন। এখন ঢাকা-১০ আসনে উপনির্বাচনে দলীয় সমর্থন চেয়েছেন তিনি।

আগামী ১৭ মে পর্যন্ত ডিএসসিসির মেয়র হিসেবে সাঈদ খোকনের দায়িত্ব পালন করার কথা রয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৩৩ পিএম | শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |