শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

আওয়ামী লীগের জয় হলে এ দেশেরও জয় হয়: আইনমন্ত্রী

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ০৭ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 10:43 pm

আওয়ামী লীগের জয় হলে এ দেশেরও জয় হয়: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করে সরকারে থাকলে এদেশেরও জয় হয়। এদেশের প্রচুর উন্নয়ন হয়। এ দেশের মানুষ শান্তিতে থাকে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউপি’র মজলিশপুর গ্রামে শুক্রবার দুপুরে নির্বাচন পরিচালনা কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, একজন মন্ত্রী হিসেবে কখনো আপনাদের সামনে আমি নিজেকে উপস্থাপন করিনি। আমি আপনাদের সন্তান হিসেবে, সেবক হিসেবে আপনাদের সাথে বিগত পাঁচ বছর পথ চলেছি। তিনি বলেন, গত পাঁচ বছরে এলাকার যে উন্নয়ন হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের দোয়ায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা জয়লাভ করলে আগামীতেও সেই রকম উন্নয়নই হবে। এ সময়  আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে অভিভূত হয়ে ইউনিয়নের বিএনপি’র বিভিন্ন পর্যায়ের ২০ নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন
বিনাউটি ইউপি’র সদস্য মো.বাচ্চু মেম্বারের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন: উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া,আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহŸায়ক এডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন, যুগ্ন-আহŸায়ক এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মনির হোসেন,সাধারন সম্পাদক মো.আফজাল হোসেন রিমন, বিনাউটি ইউপি আওয়ামী লীগ সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছসেবক লীগ যুগ্ন আহŸয়াক মো. নাজমুল আলম খান বেদন প্রমূখ। ।

Facebook Comments Box

Posted ৯:৪২ পিএম | শুক্রবার, ০৭ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |